সিরাজগঞ্জের কাজীপুরে বার্মিজ রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪১ PM

সিরাজগঞ্জের কাজীপুরে একটি বার্মিজ রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ নাসিম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর একজন পালিয়ে যায়।
গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ শফিকুল ইসলাম এবং মায়ের নাম মোছাঃ নাজমা খাতুন।পুলিশ জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাজীপুর থানার একটি দল গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় সড়কে চেকপোস্ট স্থাপন করে। মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে সেখানে বিশেষ অভিযান চলছিল।
রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে দুই আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলচালক নাসিম হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে নাসিমের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের কোমরের বাঁ পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার পাওয়া যায়।
রিভলবারটির ব্যারেলের বাম পাশে ইংরেজিতে ‘BARMA’ লেখা ছিল। অস্ত্রটির বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এ ছাড়া রিভলবারের ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড-এস (FZ-S Version-3.0) মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার নাসিম হোসেন ও পলাতক আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় কাজীপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৫ PM · Bd24live
সিরাজগঞ্জে রোহিঙ্গাকে নাগরিক সনদ, প্যানেল চেয়ারম্যানকে অপসারণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · The Daily Ittefaq
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৬ PM · nagorik tv
