শাহজাদপুর সংবাদ

শাহজাদপুর বাঘাবাড়িতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ

৮ নভেম্বর, ২০২৬ এ ৩:৪১ PM

শাহজাদপুর বাঘাবাড়িতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ

We’re sorry, this service is currently unavailable. Please try again later.

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।

বাঘাবাড়ি দক্ষিণ পাড়ে বিশ্বরোড হইতে ১০০ ফিট পূর্বদিকে সিমেন্ট ফ্যাক্টির পাওয়ার আগে সিদ্দিক ফকির নামের এক ব্যাক্তির বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়েও এমন চিত্র পাওয়া গেছে।

জানাগেছে, কয়েকমাস পুর্বে মার্কেট নির্মাণকালে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ ও ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু হঠাত করে পুনরায় সেখানে নির্মাণ কাজ করে জনৈক ওই ব্যাক্তি। এতে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জনগণের দাবি যদি এভাবে সরকারি জায়গা দখল করে পাকা কাজ করা হয় তাহলে ওনার দেখাদেখি অনেকেই সরকারি জায়গা দখল করে পাকা কাজ করতে উৎসাহিত হবে৷ তাই এঝনই বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে জনসাধারণ।

এবিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার বক্তব্যের জন্য ফোন দেওয়া হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

সূত্র: Dhaka Today

সম্পর্কিত সংবাদ