শাহজাদপুর সংবাদ

যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে -মন্ত্রী দুলু

৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM

যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে -মন্ত্রী দুলু

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে এবং মানুষ বিএনপিকে বেছে নিয়েছেন। বিএনপি তার কর্মীদের রেখে পালায় না, তাই আগামীতেও আপনারা বিএনপির সাথে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পালায়নি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনগণের জন্য কাজ করেছেন। তার উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের জন্য কাজ করছেন, তাই আপনারা সবসময় বিএনপির সাথেই থাকবেন।

বৃহস্পতিবার(৩ আগস্ট ২০২৬) বিকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালী ও জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ন- আহ্বায়ক মোহাম্মদ আলী ভূইয়াসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

জনসভা শেষে উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে এক র‍্যালি বের করা হয়।

The post যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে -মন্ত্রী দুলু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ