শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে হাতকড়া পরানোর সময় হাজতি আসামি পলাতক

৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১২ PM

সিরাজগঞ্জে হাতকড়া পরানোর সময় হাজতি আসামি পলাতক

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় হাতকড়া পরানোর সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে পালিয়েছে আব্দুল মমিন (২২) নামে এক হাজতি আসামি।

পলাতক আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চুরি মামলার ওই হাজতিকে জেলা কারাগার থেকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়। হাজিরা শেষে তাকে আদালত ভবনের দ্বিতীয় তলায় হাজতখানায় নেওয়া হয়।

এ সময় এক পুলিশ সদস্য তাকে হাতকড়া পরানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে আব্দুল মমিন ওই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সুযোগে তিনি দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে দ্রুত পালিয়ে যান।

ঘটনার পর কোর্ট পুলিশ পৌর এলাকার দিয়ার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামি সন্দেহে এক যুবককে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তার সঙ্গে পলাতক আসামির মিল না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী গণমাধ্যমকে বলেন, ওই আসামিকে আদালতে নিয়ে আসার পর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে হাজতখানায় আরেকজন আসামিকে ঢোকানোর চেষ্টাকালে সে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যায় এবং দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে বিশেষ অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার

ঘর থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান আনোয়ার হোসেন আসাদ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ