নাটোরে চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,আহত ১২
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১০ AM

নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানের মাত্র ৪৫ টাকা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্তীপুর এলাকার চা-দোকানি শামিম হোসেনের কাছে মুদি দোকানি মোস্তফার ৪৫ টাকা চায়ের বিল বাকি ছিল। সন্ধ্যায় শামিম ওই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে খবর পেয়ে উভয় পক্ষের স্বজনরা ঘটনাস্থলে জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।পরে আহতদের চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন আবারও বাগবিতণ্ডা ও মারামারিতে জড়িয়ে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শান্ত করে। বর্তমানে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
The post নাটোরে চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,আহত ১২ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ১০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লোডশেডিংয়ে পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কাঁচামালেও চড়া দাম
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৯ AM · Bangla Stream
সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে -মন্ত্রী দুলু
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
