আদালত ভবনের ২য় তলা থেকে লাফিয়ে পালাল আসামি
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৫ AM

সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে এক চুরি মামলার আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাজতখানার গেট থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান ওই আসামি। পলাতক আসামির নাম আব্দুল মোমিন (২২)। তিনি সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে (জিআর মামলা নম্বর: ২২৪/২৬)।
কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, আদালতে শুনানির জন্য মোমিনকে জেলা কারাগার থেকে এনে হাজতখানায় রাখা হয়েছিল। অন্য এক আসামির হাতকড়া খোলার কাজে পুলিশ সদস্যরা ব্যস্ত থাকার সুযোগে গেটে থাকা কনস্টেবল গোলাপ, আবুল ও তাহেরুল ইসলামকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দৌড় দেন মোমিন। মুহূর্তে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে তিনি পালিয়ে যান।
ঘটনার পর সিরাজগঞ্জ সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ আসামিকে ফের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ ছাড়া দায়িত্বে গাফিলতি বা ত্রুটি খতিয়ে দেখার পাশাপাশি কোর্ট পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদর কোর্টের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) জানান, বিচার কাজ চলার সময় এজলাসে অবস্থানকালে বিষয়টি জানতে পারেন তারা। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: SAMAKAL
সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ১০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লোডশেডিংয়ে পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কাঁচামালেও চড়া দাম
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৯ AM · Bangla Stream
নাটোরে চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,আহত ১২
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে -মন্ত্রী দুলু
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
