শাহজাদপুর সংবাদ

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে ঢাকায় ছুটে গেলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবিন্দ

৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে ঢাকায় ছুটে গেলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবিন্দ

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জের অভিভাবক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে ঢাকায় ছুটে গেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়ে তারা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি নাজমুল হোসেন তালুকদার রানা এবং সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

হাসপাতালে অবস্থানকালে নেতৃবৃন্দ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসার খোঁজ নেন। তারা তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করেন।

জেলা বিএনপির নেতারা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নন, তিনি সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জের দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার রোগমুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচির খবর পাওয়া যাচ্ছে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ দেশবাসীর কাছে ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

The post বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে ঢাকায় ছুটে গেলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবিন্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ