শাহজাদপুর সংবাদ

চৌহালীতে গবাদিপশুর জন্য ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপন

৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৮ PM

চৌহালীতে গবাদিপশুর জন্য ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপন

ইছাহাক হোসেন, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে প্রাকৃতিক দুর্যোগের সময় গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের জন্য ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।যমুনা নদীবেষ্টিত চৌহালী উপজেলা প্রতিবছর বন্যা ও নদীভাঙনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এতে মানুষের পাশাপাশি গবাদিপশুও ঝুঁকির মধ্যে থাকে। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের কৃষকদের কাছে গরু, ছাগলসহ অন্যান্য গবাদিপশু গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। দুর্যোগের সময় এসব পশু মারা গেলে কৃষক পরিবারগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।এ পরিস্থিতিতে গবাদিপশুকে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার লক্ষ্যে এ আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগের সময় কৃষকরা এখানে তাদের গবাদিপশু নিরাপদে আশ্রয় দিতে পারবেন। এতে একদিকে মূল্যবান গবাদিপশু রক্ষা পাবে, অন্যদিকে কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতিও কমবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, এমপি। এ সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গবাদিপশু গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। দুর্যোগের সময় গবাদিপশু মারা গেলে কৃষক পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাই মানুষের পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।স্থানীয় কৃষকরা জানান, চৌহালীর দুর্গম চরাঞ্চলে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি বেশি। এ কারণে দুর্যোগের সময় গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের জন্য স্থায়ী ব্যবস্থা দীর্ঘদিনের প্রয়োজন ছিল। ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপনের উদ্যোগটি সময়োপযোগী ও প্রশংসনীয়। এটি দুর্যোগকালীন সময়ে কৃষকদের গবাদিপশু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

The post চৌহালীতে গবাদিপশুর জন্য ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ