মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে পুরস্কার বিতরণ ও কোরআন শরিফ উপহার
১ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৮ PM

মো: আখতার হোসেন হিরন :
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া বাজারে অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়টির ২য় প্রান্তিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১নভেম্বর২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো: সোহেল রানা রিপন, অধ্যক্ষ সাধনা আক্তার সনি, শিক্ষিকা নাসরিন আক্তার পারুল, ইসরাত জাহান সীমাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষার প্রথম ছবক প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতিও আগ্রহী করে তুলবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
The post মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে পুরস্কার বিতরণ ও কোরআন শরিফ উপহার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ,অতিরিক্ত নিলেই ব্যবস্থা
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ
৮ নভেম্বর, ২০২৬ এ ৯:১০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
