ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাইসেন্স-হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেই জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ PM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সরাসরি মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।
বুধবার ১১ নভেম্বর সন্ধ্যায় শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের স্মৃতি শহীদ চত্বরে ইউএনও সুরাইয়া মমতাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে তিনি মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ব্যবহারের বিষয়টি যাচাই করেন। এ সময় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ব্যক্তিদের সতর্ক করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযান চলাকালে ইউএনও সুরাইয়া মমতাজ চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং দুর্ঘটনা থেকে সুরক্ষায় মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন
ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
The post ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাইসেন্স-হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেই জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জাতীয়তাবাদী ছাত্রদল
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনায় আধুনিক কসাইখানা উদ্বোধন করলেন- এমপি শিমুল বিশ্বাস
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪
১৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ‘লীগের দুই নেতাসহ গ্রেফতার ১৫
১৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫২ PM · karatoa.com.bd
