পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১১ PM

পঞ্চগড় প্রতিনিধি মোঃ মোহন মিয়া :পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু করে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে বোদা থানাধীন সাকোয়ার দিকে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। মাদকদ্রব্য বহনের সময় তারা অভিনব কৌশলে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তায় পুরোনো কাপড়ের মধ্যে গাঁজা লুকিয়ে রাখেন।গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে অবস্থান নেয়।পরে রাত ৯টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম (২২) ও তার সঙ্গে থাকা মহেন রায় (২৩)-কে হেফাজতে নেওয়া হয়। হৃদয় ইসলাম সেনপাড়া, পাঁচপীর এলাকার মোঃ আশিনা ইসলামের ছেলে এবং মহেন রায় একই এলাকার দীনেস রায়ের ছেলে।পুলিশ তাদের ব্যবহৃত মোটরসাইকেলের মাঝখানে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে। বস্তার ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা উদ্ধার করা হয়। পরে পরিমাপ করে এসব পোটলায় মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।অভিযানে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে উদ্ধারকৃত আলামত যথাযথভাবে জব্দ করা হয়।ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
The post পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
