জামালপুরে দৈনিক আজকের দর্পণের ১ যুগ পূর্তি উদযাপন
২২ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৪ PM

জামালপুর প্রতিনিধি :দেশের অন্যতম পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’ পত্রিকার গৌরবময় এক যুগ (১২ বছর) পূর্তি উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় এশিয়ান খেলাঘরের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকের দর্পণের জামালপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের সার্বিক তত্ত্বাবধানে, দৈনিক পল্লীকণ্ঠ পত্রিকার সম্পাদক জিয়াউর রাফির উপস্থাপনায় এবং অধ্যাপক আমীর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক আজকের দর্পণ প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও পত্রিকাটি দেশ ও জাতির কল্যাণে এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে সাহসী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক আমীর উদ্দিন পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মফস্বল সাংবাদিকতার মানোন্নয়নে আজকের দর্পণের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোটার্স ক্লাব ট্রাস্ট জামালপুর জেলা শাখার সভাপতি মো. মুক্তাদিরু হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুমান, জামালপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন, মানবাধিকারকর্মী পারভেজসহ আরও অনেকে।
এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে পত্রিকাটির এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং একে অপরকে মিষ্টিমুখ করানো হয়।
The post জামালপুরে দৈনিক আজকের দর্পণের ১ যুগ পূর্তি উদযাপন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার এরশাদ রানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হামলার ঘটনায় অপপ্রচারের অভিযোগ,সুষ্ঠু তদন্ত দাবি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় শাহসুফি আমজাদ হোসেন চিশতীর ওরশ শরীফ অনুষ্ঠিত
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চালা ইসলামিয়া মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:১০ PM · nagorik tv
