রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, এসআই আতাউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
ওসি আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
The post রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার এরশাদ রানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হামলার ঘটনায় অপপ্রচারের অভিযোগ,সুষ্ঠু তদন্ত দাবি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় শাহসুফি আমজাদ হোসেন চিশতীর ওরশ শরীফ অনুষ্ঠিত
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চালা ইসলামিয়া মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:১০ PM · nagorik tv
শাহজাদপুরে গরু বোঝাই একটি লছিমনের চাকা খুলে ১ জন নিহত আহত ৩
২২ নভেম্বর, ২০২৬ এ ৭:৪১ PM · https://www.dainiksokal.com/
