শাহজাদপুর সংবাদ

শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার এরশাদ রানা

২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ AM

শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার এরশাদ রানা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে কারা নির্যাতিত নেতা শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানা। রবিবার (২২ নভেম্বর) তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুরসমর্থন ও দিকনির্দেশনায় আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান এরশাদ রানা।

তিনি জানান, গত ১৭ বছরে শিয়ালকোল ইউনিয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে এখনো নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়নে কাজ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।এছাড়া রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের শিকার হলেও দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে এরশাদ রানা শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করাই আগামী দিনের লক্ষ্য। তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এরশাদ রানা বিগত সরকারের আমলে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তিনি ১৯৮৮ সালে ৩১ ডিসেম্বর শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের পরিবারে জন্মগ্রহন করেন। জানা যায়, তাঁর পরিবারের সকল সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সঙ্গে সম্পৃক্ত। বাল্যকাল থেকেই তিনি তাঁর বাবা ও চাচাদের হাত ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। পতিত শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক মামলায় জেল হাজতসহ নানা হয়রানীর শিকার হয়েছেন এরশাদ রানা। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ৬৪ জেলা তৃনমূল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এবং জাপানি কোম্পানী জুকির দেশের সুনামধন্য সিনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। জেলাজুড়ে যেমন তাঁর খ্যাতি রয়েছে তেমনি কর্মএলাকায়ও অত্যন্ত দক্ষ ও মিষ্টভাসী পরিচ্ছন্ন মানুষ হিসেবে সুনাম রয়েছে।

The post শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার এরশাদ রানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ