সিরাজগঞ্জে চালা ইসলামিয়া মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:১০ PM

সিরাজগঞ্জের চালা ইসলামিয়া দারুল হিফজ ও কওমি মাদ্রাসার সাবেক সভাপতি আকছেদ আলীর বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালনকালে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থের হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে। ২০০৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি মাদ্রাসার সভাপতি থাকলেও এ সময়ে কমিটি গঠনের কোনো রেজুলেশন, সভার কার্যবিবরণী কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না বলে দাবি করেছেন বর্তমান কমিটির সভাপতি ও মাদ্রাসার প্রধান শিক্ষক।বর্তমান সভাপতি ও সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘ ১৬ বছর সভাপতির দায়িত্ব পালন করলেও আকছেদ আলী মাদ্রাসার আয়-ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব দেননি। এমনকি কমিটির সদস্যদের নামও জানাতে পারেননি। মাদ্রাসার বিভিন্ন খাত থেকে উত্তোলিত অর্থের হিসাব এবং রসিদ বইয়ের মূল কপিও পাওয়া যায়নি।বর্তমান সভাপতির ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে সাবেক সভাপতির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেন। ওই সময় তাঁকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে সাত সদস্যের একটি অডিট কমিটি গঠন করে ছয় মাস মাদ্রাসার কার্যক্রম ও আয়-ব্যয় পর্যবেক্ষণ করা হয়। এ সময় মাদ্রাসার একটি ভবন নির্মাণসহ বিভিন্ন খাতের ব্যয়ের হিসাব চাওয়া হলেও সাবেক সভাপতি কোনো হিসাব দিতে পারেননি বলে অভিযোগ তাঁর।মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, নিয়ম অনুযায়ী তিন বছর পরপর কমিটি গঠনের কথা থাকলেও সাবেক সভাপতির ১৬ বছরের দায়িত্ব পালনের পক্ষে কোনো রেজুলেশন বা বৈধ কাগজপত্র নেই। তাঁর কাছে কোনো বিষয়ে জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণ করা হতো। মাদ্রাসার মাহফিল আয়োজন উপলক্ষে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় সাবেক সভাপতি আকছেদ আলী এসে বর্তমান সভাপতিকে মানতে অস্বীকৃতি জানান এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়া ও সভা করতে না দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।প্রধান শিক্ষকের আরও অভিযোগ, মাদ্রাসার মাহফিল ও অন্যান্য কার্যক্রমের জন্য বিভিন্ন সময়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, তার কোনো অর্থ মাদ্রাসার ক্যাশে জমা দেওয়া হয়নি। এমনকি অর্থ সংগ্রহের রসিদ বইয়ের মুড়িও পুড়িয়ে ফেলা হয়েছে। স্থানীয় মণ্ডল গোষ্ঠীর পক্ষ থেকে মাদ্রাসায় ১৫ লাখ টাকা দেওয়াসহ বিভিন্ন সময়ে আরও অর্থ সহায়তা করা হলেও এসব অর্থের সঠিক হিসাব পাওয়া যায়নি বলে দাবি তাঁর।এদিকে মাদ্রাসার এক শিক্ষক জানান, অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত রসিদ বইগুলো সাবেক সভাপতি আকছেদ আলী পুড়িয়ে ফেলতে বলেছিলেন। পরে তিনি ও শাহ আলী নামে আরেক শিক্ষক মিলে সেগুলো পুড়িয়ে ফেলেন বলে স্বীকার করেন।অন্যদিকে, বর্তমান কমিটির দাবি, ২০১৫ সালে মাদ্রাসার একটি অডিট সম্পন্ন হয়েছিল এবং তখন সংশ্লিষ্টরা প্রয়োজনীয় হিসাব জমা দিয়েছিলেন। তবে সাবেক সভাপতির কাছে হিসাব চাওয়া হলেও তিনি তা দিতে পারেননি।সাবেক সভাপতি আকছেদ আলী বলেন, কোনো প্রতিষ্ঠানের সভাপতি হিসাব-নিকাশ রাখেন না, এসব হিসাব রাখার দায়িত্ব দপ্তরের। মাদ্রাসার প্রধান শিক্ষককে আমি টাকা-পয়সা এনে দিয়েছি। আমাকে অন্যায়ভাবে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।দীর্ঘদিনের এসব অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসাটির পরিচালনা ও কমিটি নিয়ে এলাকায় বিরোধ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাদ্রাসার আয়-ব্যয়ের প্রকৃত চিত্র এবং পরিচালনা সংক্রান্ত অনিয়মের বিষয়টি স্পষ্ট হবে।তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক সভাপতি আকছেদ আলীর বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
পড়ুন : শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ কলাগাছ কর্তন, ১০ লাখ টাকার ক্ষতি
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার এরশাদ রানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হামলার ঘটনায় অপপ্রচারের অভিযোগ,সুষ্ঠু তদন্ত দাবি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় শাহসুফি আমজাদ হোসেন চিশতীর ওরশ শরীফ অনুষ্ঠিত
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে গরু বোঝাই একটি লছিমনের চাকা খুলে ১ জন নিহত আহত ৩
২২ নভেম্বর, ২০২৬ এ ৭:৪১ PM · https://www.dainiksokal.com/
