শাহজাদপুর সংবাদ

সলঙ্গায় শাহসুফি আমজাদ হোসেন চিশতীর ওরশ শরীফ অনুষ্ঠিত

২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২৫ PM

সলঙ্গায় শাহসুফি আমজাদ হোসেন চিশতীর ওরশ শরীফ অনুষ্ঠিত

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় শাহ সুফি হযরত মাওলানা আমজাদ হোসেন চিশতীর ১ম ওফাত দিবস উপলক্ষে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

সলঙ্গায় পাঠানপাড়া দরবার শরীফে আজ রবিবার সন্ধ্যা থেকে এ পবিত্র ওরশ শরীফের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ওরশ শরীফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নায়েব আলী মন্ডল,পরিচালনা করেন মোঃ আঃ গফুর প্রামাণিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাইফুল ইসলাম, দরবার শরীফের খাদেম রাজউদ্দিন প্রামাণিক।উক্ত ওরশ শরীফ অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আফছার উদ্দিন,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী বাচ্চু মিয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক রবিউল মন্ডল,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনি- সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।আয়োজকরা জানান,পবিত্র ওরশ শরীফে সিরাজগঞ্জ-সহ আশেপাশের জেলা থেকে আগত শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

The post সলঙ্গায় শাহসুফি আমজাদ হোসেন চিশতীর ওরশ শরীফ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ