শাহজাদপুর সংবাদ

খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৮ PM

খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

ঈশরাক হোসেন,,এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মোঃ মোফাজ্জল হোসেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ফজরের নামাজের পর রূপনাই গ্রাম থেকে প্রচারণা শুরু করেন তিনি। নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গ্রামের বিভিন্ন মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয়দের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।পরে জুমার নামাজ রূপনাই উত্তর পাড়া বাইতুল আমান জামে মসজিদে নামাজ আদায় করেন মোফাজ্জল হোসেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানান।তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং দোয়া ও সহযোগিতা করবেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিতসহ পরিষদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’দিনব্যাপী প্রচারণায় তার সঙ্গে রূপনাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ জাকারিয়া হুসাইন, মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা আব্দুল আউয়াল ও আমানউল্লাহ আমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ