কাজিপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:০৪ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান।
সহকারী পরিদর্শক তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মিজানুর রহমান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু,পল্লী উন্নয়ন অফিসার দীপংকর চক্রবর্তী, উপসহকারী পাট উন্নয়ন অফিসার মাসুদুর রহমান ও জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সমবায় কার্যক্রমের প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানানো হয়।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
