হাজী মো:আব্দুস সাত্তার এর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান
২৮ আগস্ট, ২০২৬ এ ১০:০৯ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো:আব্দুস সাত্তার এর ৫৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত ৮টায় ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক,হাজী মো: আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান,সততা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ধানবান্ধি আর্দশ মানব কল্যাণ সমাজের সভাপতি হাজী মো:আব্দুস সাত্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সততা সমবায় সমিতি লি:এর পরিচালক খ.ম রকিবুল হাসান রতন,ধানবান্ধি আর্দশ মানব কল্যান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদ রানা প্রমুখ।
এসময় বক্তারা বলেন,মানুষের জীবনে জন্মদিন শুধু আনন্দ-উৎসবের দিন নয় এটি নিজের কর্ম ও দায়িত্বের দিকে ফিরে তাকানোরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাজ ও মানুষের কল্যাণে হাজী মো: আব্দুস সাত্তার অবদান আরও বিস্তৃত হোক এমন টা প্রত্যাশা করি। বক্তৃতারা আরও বলেন,হাজী মো:আব্দুস সাত্তার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নের জন্য কাজ করে যাক এটাই আমরা সবাই চাই।
উল্লেখ্য: সততা ব্যবসায়ী সমিতি লিমিটেড ও ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সদস্যবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে হাজী মো: আব্দুস সাত্তার এর দীর্ঘায়ু,সুস্বাস্থ্য,সুখ-সমৃদ্ধি ও জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে উপস্থিত সবাই হাজী মো:আব্দুস সাত্তার কে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুন্দর,সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন।
দোয়া ও আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের মধ্য দিয়ে তবারক বিতারন করেন।
The post হাজী মো:আব্দুস সাত্তার এর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে অতর্কিত হামলা, জেলা আহ্বায়কসহ আহত ৬
২৮ আগস্ট, ২০২৬ এ ১১:৩৯ PM · এইমাত্র
সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের মহোৎসব: বিআরটিএ-র নিষ্ক্রিয়তায় ঝরল দুই প্রাণ
২৮ আগস্ট, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গরুর হাড়ের গুঁড়ো যাচ্ছে ওষুধ কোম্পানিতে
২৮ আগস্ট, ২০২৬ এ ৯:৩০ PM · Alokito Bangladesh
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ
২৮ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মরহুম আনছার আলী খান জয়-এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া চিজ উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা
২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৪১ PM · dailykaratoa.com
