সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া চিজ উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা
২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৪১ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি চিজ কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়া মোজেরোলা চিজ উৎপাদন ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে উপজেলার বাজিয়ারপাড়ায় অবস্থিত চিজ কারখানায় এ অভিযান চালানো হয়।
মো. সোহেল শেখ জানান, চিজ কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন ও বাজারজাতকরণ এবং চিজের মোড়কে হালাল ফুড ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরকারি লোগো ব্যবহার করে আসছিল।
মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সৌরভ এ্যাগ্রো ডেইরি এন্ড পোল্ট্রির ম্যানেজার মো. ঈশা আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী র্যাব-১২ ও ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে অতর্কিত হামলা, জেলা আহ্বায়কসহ আহত ৬
২৮ আগস্ট, ২০২৬ এ ১১:৩৯ PM · এইমাত্র
সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের মহোৎসব: বিআরটিএ-র নিষ্ক্রিয়তায় ঝরল দুই প্রাণ
২৮ আগস্ট, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হাজী মো:আব্দুস সাত্তার এর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান
২৮ আগস্ট, ২০২৬ এ ১০:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গরুর হাড়ের গুঁড়ো যাচ্ছে ওষুধ কোম্পানিতে
২৮ আগস্ট, ২০২৬ এ ৯:৩০ PM · Alokito Bangladesh
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ
২৮ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মরহুম আনছার আলী খান জয়-এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
