শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ
২৮ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ PM
মো. মোকলেসুর রহমান মামুন,সিরাজগঞ্জ :শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শুক্রবার(২৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকায় প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নেতাকর্মীরা তাঁদের কবর জিয়ারত করে রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান, জেলা বিএনপির সহসভাপতি শরফুদ্দিন মঞ্জু, পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জোতি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার ও আজিজুর রহমান মানু।
এ ছাড়া উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান মাহবুব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিসাত করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত শেষে নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশ, জাতি ও দলের কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
The post শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে অতর্কিত হামলা, জেলা আহ্বায়কসহ আহত ৬
২৮ আগস্ট, ২০২৬ এ ১১:৩৯ PM · এইমাত্র
সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের মহোৎসব: বিআরটিএ-র নিষ্ক্রিয়তায় ঝরল দুই প্রাণ
২৮ আগস্ট, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হাজী মো:আব্দুস সাত্তার এর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান
২৮ আগস্ট, ২০২৬ এ ১০:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গরুর হাড়ের গুঁড়ো যাচ্ছে ওষুধ কোম্পানিতে
২৮ আগস্ট, ২০২৬ এ ৯:৩০ PM · Alokito Bangladesh
মরহুম আনছার আলী খান জয়-এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া চিজ উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা
২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৪১ PM · dailykaratoa.com
