শাহজাদপুর সংবাদ

মরহুম আনছার আলী খান জয়-এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৮ আগস্ট, ২০২৬ এ ৮:৫০ PM

মরহুম আনছার আলী খান জয়-এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈশরাক হোসাইন, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ):সিরাজগঞ্জের এনায়েতপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম আনছার আলী খান জয়-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর এনায়েতপুরের নয়া পাড়া জামে মসজিদের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মাদ ইমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ (হারান সরকার)।প্রধান অতিথির বক্তব্যে এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মাদ জহুরুল ইসলাম জুয়েল মরহুম আনছার আলী খান জয়ের রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।সেই সাথে জিয়া পরিবারসহ আন্দোলন-সংগ্রামে শহিদ ও মৃত্যুবরণকারী সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সরকার ও এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসমত আলী হাসু।আলোচনা সভায় বক্তারা মরহুম আনছার আলী খান জয়ের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে মরহুম আনছার আলী খান জয়, জিয়া পরিবার, আন্দোলন-সংগ্রামে শহিদ ও মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।আয়োজনে: মরহুম আনছার আলী খান জয় স্মৃতি সংসদ, এনায়েতপুর।

The post মরহুম আনছার আলী খান জয়-এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ