সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ
২৬ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৩ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের সরকারি মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তদন্ত শুরু হয়েছে। আজ তদন্তের দিনই প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নিমগাছী মৎস্যচাষ প্রকল্প কার্যালয়ে এ তদন্ত কার্যক্রম ও শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। কমিটির সদস্য সচিব রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম আক্তার এবং সদস্য পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার জুমার নামাজের পর নিমগাছী মৎস্যচাষ প্রকল্প থেকে ৬৫টি সিমেন্টের খুঁটি ও তিন বান্ডিল কাঁটাতার, যার দৈর্ঘ্য প্রায় ৭৫০ ফুট, একটি ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা ট্রাকটি আটকে দিলে পরে মালামালগুলো সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখেন।
ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় মৎস্য অধিদপ্তর। গত ২৫ অক্টোবর জারি করা চিঠিতে সোমবার সকাল ১০টায় প্রকল্প কার্যালয়ে তদন্ত ও শুনানির সময় নির্ধারণ করা হয়।
তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসানো নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তাঁরা বিক্ষোভ করে কর্মকর্তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল ইসলাম বাবু, সহসভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীর গুন লিটন এবং প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়াসহ স্থানীয়রা।
বক্তারা দাবি, সরকারি বরাদ্দে নির্মিত খুঁটি ও কাটা তার প্রকল্পের বাইরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁরা প্রকল্পের গাছ কেটে বিক্রি, কাঠ দিয়ে আসবাব তৈরি করে বাসায় নেওয়া এবং হ্যাচারিতে উৎপাদিত মাছের রেণু বিক্রিসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তোলেন।
এ ছাড়া কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁরা বিরুদ্ধে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মো. মাসুদ রানাকে অপসারণের দাবি জানান বিক্ষোভ কারীরা।
তবে, অভিযোগ অস্বীকার করে মো. মাসুদ রানা বলেন, খুঁটি ও কাটা তার তিনি নিজের অর্থে তৈরি করেছেন। এ দাবির সমর্থনে তিনি কোনো নথি বা প্রমাণ দেখাতে পারেননি।
তদন্ত কমিটির আহ্বায়ক জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, খুঁটি ও কাটা তার সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত অর্থে তৈরি তা সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই করে নির্ধারণ করা হবে। পাশাপাশি কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য অভিযোগও তদন্তের আওতায় থাকবে।
তদন্ত শেষে কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পড়ুন : সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জুনাইদ আলম রাজু, প্রতীক মোমবাতি
২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হয় সন্ত্রাসীরা থাকবে,নয়তো আমরা: পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু
২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই; ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দৈনিক শ্যামল বাংলা ৫ম বর্ষে পদার্পণ,৪র্থ বর্ষপূর্তিতে কেক কর্তন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:১০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে গভীর রাতে কৃষকের ৩৫টি গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৫:৩২ PM · www.dainiksokal.com
