শাহজাদপুর সংবাদ

ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জুনাইদ আলম রাজু, প্রতীক মোমবাতি

২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:৪২ PM

ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জুনাইদ আলম রাজু, প্রতীক মোমবাতি

এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণ শাসন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোঃ জুনাইদ আলম রাজু। তিনি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩১ অক্টোবর (শনিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।নির্বাচন সামনে রেখে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। কে কতটা গ্রহণযোগ্য, কার নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত হবে এবং কে ব্যবসায়ীবান্ধব ভূমিকা রাখতে পারবেন—এসব বিষয় বিবেচনায় নিয়ে ভোটাররা প্রার্থীদের মূল্যায়ন করছেন।সভাপতি পদপ্রার্থী মোঃ জুনাইদ আলম রাজু বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন, মর্যাদা ও অধিকার সংরক্ষণ করাই তাঁর নির্বাচনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য। তিনি নির্বাচিত হলে ব্রাহ্মণ শাসন বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন।নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, বাজারের নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, চাঁদাবাজি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জরুরি দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণের ব্যবস্থা গড়ে তোলা, ব্যবসায়ী কল্যাণ তহবিল গঠন এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগ সেল চালুর পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে চান তিনি।জুনাইদ আলম রাজু বলেন, ভোটাররা তাঁকে নির্বাচিত করলে বাজারের সার্বিক উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো দৃঢ়তার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি।এ সময় তিনি ব্রাহ্মণ শাসন বাজার ব্যবসায়ী সমিতির সব ভোটারের কাছে মোমবাতি প্রতীকে একটি করে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

The post ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জুনাইদ আলম রাজু, প্রতীক মোমবাতি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জুনাইদ আলম রাজু, প্রতীক মোমবাতি | শাহজাদপুর সংবাদ