সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৯ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরিফুল হক। এ সময় জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন।অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম খান বলেন, গজাইল শরাফতিয়া আলীম মাদরাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীসমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ভবনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানও বাড়াতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী খোন্দকার শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী এবং গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মুঞ্জিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পড়ুন : মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৪ বছরের কারাদণ্ড
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে অবৈধ ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বন্ধে মাইকিং, ধরা পড়লে জরিমানা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৪ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারপিট করে ছিনতাই, আটক ১
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৮ PM · Bd24live
প্রশ্নফাঁসের ঘটনায় নাম আসার পর সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৬ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জুনাইদ আলম রাজু, প্রতীক মোমবাতি
২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
