শাহজাদপুর সংবাদ

বেলকুচিতে অবৈধ ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ PM

বেলকুচিতে অবৈধ ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

নজরুল ইসলাম:সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে চারটি কারখানাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।জরিমানাপ্রাপ্ত কারখানাগুলো হলো—তামাই নতুন পূর্বপাড়া এলাকার গোলাম হোসেন ডাইংকে ৫০হাজার ও সাদিয়া কালার হাউসকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই এলাকার নাঈম টেক্সটাইল (লাকী হাজী)কে ১ লাখ টাকা এবং তামাই উত্তরপাড়া এলাকার পান্নু মুন্সী ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, অভিযানকালে কারখানাগুলোকে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিবেশ দূষণ রোধের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে পুনরায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। এ সময় বেলকুচি থানা-পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

The post বেলকুচিতে অবৈধ ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ