শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে হয় সন্ত্রাসীরা থাকবে,নয়তো আমরা: পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:২৩ PM

সিরাজগঞ্জে হয় সন্ত্রাসীরা থাকবে,নয়তো আমরা: পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সান্টু, বিপিএম (বার)। এ সময় স্টেশন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) পুলিশ সুপার জামতৈল রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেশনে যাতায়াতকারী সাধারণ যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন,​সিরাজগঞ্জ জেলায় হয় সন্ত্রাসী থাকবে, না হয় আমরা থাকবো; উভয় দল তো একসাথে থাকতে পারে না।

​আজকে যেটা দেখছেন সেটা দৃশ্যমান; আমরা গতকালকেও আমি সিভিল এসপি ওিসি সাহেবসহ গতকালও এখানে এসেছি।

​হয়তো এসে দেখে গিয়েছি যে এখানকার অবস্থা কি; এখানে গত ৮ তারিখে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।

​সেটা দেখার পর ওই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষে আমাদের কি করণীয় আছে সেই কর্মপরিকল্পনা ঠিক করার জন্য এখানে এসেছি।

​আজকে একটি ট্রেন যাচ্ছে, এই মুহূর্তটা যেহেতু একটু মধ্যরাত, এই সময়ে যাত্রীরা যাতে নিরাপদে যেতে পারে, তাদের কোনো সমস্যা না হয়, সেই লক্ষে আমরা এই স্টেশনের নিরাপত্তাটা সশরীরে দেখে একটা ড্রিলের মতো করে গেলাম।

​আমাদের পুলিশ কিভাবে অন্যান্য সময়ে সেই ডিউটিটা পালন করবে, সেটা আমরা নিজেরা করে দেখিয়ে দিলাম এবং তারাও এভাবেই প্রতিনিয়ত এই দায়িত্বটা পালন করবে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।

​আসলে রেলের বিষয়ে তো রেলের পুলিশ রয়েছে, তার বাইরেও এই জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আসলে সকল কাজই আমাদেরকে যেতে হয়।

​মূলত গভীর রাতে যে ট্রেন স্টেশনগুলোতে ট্রেন থামে এবং লোকজনের আধিক্য থাকে, একই সাথে যে ট্রেন স্টেশনগুলোর পার্শ্ববর্তী এলাকাটা নীরব, যেখানে ট্রেন স্টেশন থেকে নামাটাই শেষ কথা নয়, এখান থেকে একটা মানুষ তার গন্তব্যে যাবে, এই যাত্রা টুকু যাতে নিরাপদ এবং নির্বিঘ্ন হয়, সে লক্ষেও আমাদের পরিকল্পনা রয়েছে।

​তো এই স্টেশনটা সেই দিক থেকে আসলে খুব বেশি একটা যথাযথ স্টেশন বলে মনে হয়, যেখানে স্টেশনের পাশে নীরব এলাকা রয়েছে, গভীর রাতে ট্রেন থামে এবং মধ্যবিত্ত এবং সকল পর্যায়ের মানুষ এখান থেকে যাতায়াত করে, সেক্ষেত্রে ছেলে, বুড়ো বিভিন্ন বয়সের মানুষ যাতায়াত করে, তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

​এই কারণেই আমরা এই নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করতে পারি এবং যাতে কোনো ধরনের ছোট ঘটনাও না ঘটে, সেই লক্ষে আমাদের এই আশা এবং আমাদের এই কর্মপরিকল্পনা।

​আপনারা যেটা দেখেছেন গত ৮ তারিখে যে ছেলেটি একটি কয়েকটি ব্যাগ ছিনতাইয়ের সাথে জড়িত ছিল, আমরা দেখেছি ইমরান নামে একটি ছেলেকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যে কিছুদিন আগে জামিনে বের হয়েছে।

​ও যে জামিনে হঠাৎ করেই বের হয়েছে, জামিনে বের হওয়ার পরে সেই হয়তো পরের দিন এই কাজটা করেছে।

আমরা তার বাড়িতেও একাধিক অভিযান পরিচালনা করেছি।

এসময় তিনি স্টেশন এলাকায় চুরি, ছিনতাই, প্রতারণাসহ যেকোনো ধরনের অপরাধ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন।

স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের প্রত্যাশা, পুলিশ সুপারের এ পরিদর্শন এবং গৃহীত কর্মপরিকল্পনার মাধ্যমে জামতৈল রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে। এতে গভীর রাতে ট্রেন থেকে নামা যাত্রীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।

The post সিরাজগঞ্জে হয় সন্ত্রাসীরা থাকবে,নয়তো আমরা: পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে হয় সন্ত্রাসীরা থাকবে,নয়তো আমরা: পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু | শাহজাদপুর সংবাদ