দৈনিক শ্যামল বাংলা ৫ম বর্ষে পদার্পণ,৪র্থ বর্ষপূর্তিতে কেক কর্তন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৬:১০ PM

মো: আখতার হোসেন হিরন :
নানা চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের চার বছর অতিক্রম করে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকা। এ উপলক্ষে পত্রিকাটির প্রধান কার্যালয়ে কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
গতকাল রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়া পরিবেশে এ কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সম্পাদকমণ্ডলী ও পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন। এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পাঠকদের আস্থা ধরে রাখার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক গঞ্জের বাণিজ্য পত্রিকার সম্পাদক হীরক গুণ এবং সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু।
দৈনিক শ্যামল বাংলা পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ কুমার গৌর, সার্কুলেশন ম্যানেজার মিশুক সূত্রধর, স্টাফ রিপোর্টার অফুরন্ত সরকার সাধন, আলহাম উদ্দিন, বোরহান উদ্দিন, নাঈম হাসান নিরব, সলঙ্গা প্রতিনিধি আখতার হোসেন হিরন এবং পিংকি গৌরসহ পত্রিকার সংশ্লিষ্ট সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে দৈনিক শ্যামল বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ কুমার গৌর বলেন, নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক শ্যামল বাংলা আজ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। শুরু থেকেই আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে ধারণ করে পাঠকদের কাছে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে ধরার চেষ্টা করে আসছি। পত্রিকার প্রতিটি প্রতিনিধি ও সংবাদকর্মীর নিরলস পরিশ্রম, আন্তরিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা পাঠকদের কাছে পৌঁছাতে পেরেছি।
তিনি আরও বলেন, সংবাদকর্মীদের পেশাদারত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ফলে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি পাঠকমহলে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। পাঠকদের ভালোবাসা, সহযোগিতা এবং প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান প্রেরণা। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর তুলে ধরতে দৈনিক শ্যামল বাংলা কাজ করে যাবে।
তিনি জানান, দুর্গাপূজার ছুটির কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন সীমিত পরিসরে করা হয়েছে। তবে আগামী নভেম্বর মাসে আরও উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা রয়েছে। ওই আয়োজনে পত্রিকার পরিবার, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিগত ২০২২ সালের ২৫ অক্টোবর ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম’ স্লোগানকে সামনে রেখে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আসছে। সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা, জনস্বার্থকে গুরুত্ব দেওয়া এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা পাঠকদের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে পত্রিকাটি নিজস্ব অবস্থান তৈরি করেছে।
প্রতিষ্ঠার চার বছর পূর্ণ করে পঞ্চম বর্ষে পদার্পণের এই সময়ে দৈনিক শ্যামল বাংলা পরিবারের প্রত্যাশা, পাঠকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আগামী দিনেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া।
The post দৈনিক শ্যামল বাংলা ৫ম বর্ষে পদার্পণ,৪র্থ বর্ষপূর্তিতে কেক কর্তন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে অবৈধ ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বন্ধে মাইকিং, ধরা পড়লে জরিমানা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৪ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারপিট করে ছিনতাই, আটক ১
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৮ PM · Bd24live
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৯ PM · nagorik tv
প্রশ্নফাঁসের ঘটনায় নাম আসার পর সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৬ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
