সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার ১
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২১ PM

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখার নামে চালকদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি ফিরোজ উদ্দিন (৪৫) চান্দাইকোনা বাজার এলাকার তাতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, চালকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ উদ্দিনের নামে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২১ PM · nagorik tv
ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
