শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM

সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা

ছাম্মি আহমেদ আজমীর :

সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাব,সিরাজগঞ্জ সদর-এর আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন খান।

সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মামুন খান বলেন,সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু দায়িত্ব পালনকালে অত্যন্ত আন্তরিকতা,নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তাঁর সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা ছিল প্রশংসনীয়।সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সুন্দর ব্যবহার সকলের মাঝে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি আরও বলেন,সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কর্মস্থল পরিবর্তন হলেও একজন কর্মকর্তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও ভালো ব্যবহারের স্মৃতি থেকে যায়। আফিফান নজমুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের জন্য আনন্দের ও স্মরণীয়। নতুন কর্মস্থলেও তিনি দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করি। তাঁর নতুন কর্মস্থলের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দায়িত্ব পালনকালে আফিফান নজমু সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর কর্মদক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।বক্তারা আরও বলেন,বদলির কারণে নতুন কর্মস্থলে যোগ দিলেও তাঁর সঙ্গে গড়ে ওঠা সুন্দর সম্পর্ক ও স্মৃতিগুলো অটুট থাকবে। নতুন কর্মস্থলেও তিনি তাঁর দক্ষতা,সততা ও আন্তরিকতার মাধ্যমে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি।

এসময়ে বিদায়ী সহকারী কমিশনার সদর (ভূমি) আফিফান নজমু উপজেলা প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,সিরাজগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালনকালে সবার কাছ থেকে যে সহযোগিতা,আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি তা তাঁর কর্মজীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এস,এম নাসিম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো:আমির হামজা,সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো:রাকিবুল ইসলাম,সদর উপজেলা সাব রেজিস্টার ইসরাত জাহান,সরকারী প্রোগ্রাম অফিসার আইসিটি মোঃ ইসমাইল হোসাইন,উপজেলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: এলিজা সুলতানা,যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা আল আশরাফ,সদর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মোছা: হেলেনা খাতুন, কামারখন্দ ও সিরাজগঞ্জ গ্রাম আদালত উপজেলার কো-অর্ডিনেটর শাকিলা প্রমুখ।

উল্লেখ্য: বিদায়ী অতিথি আফিফান নজমু তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সহকর্মী ও উপজেলা প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আ:রহমান খান,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আপেল মাহমুদ,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বীর আহমেদ মুরাদ,সদর উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি) আরাফাত রহমান খান সহ এই চারজন কে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের যোগদান কৃত কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা দেন উপজেলা নির্বাহী অফিসার মামুন খান।

The post সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ