শাহজাদপুর সংবাদ

তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM

তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত

তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে কামারগাঁ ইয়াংস্টার ক্লাবের আয়োজনে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার কামারগাঁ কাচারি মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই কাচারি মাঠ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় পায় টাইগার কিংস।সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল নেতা একরামুল হক গামু, যুবদল নেতা শাহিনুর রহমান ফেন্সী, সাগরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।ফাইনাল খেলায় কামারগাঁ ইউপি চত্ত্বরকে এক গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টাইগার কিংস। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও স্থানীয় তরুণদের অংশগ্রহণে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তারা জানান।পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনব্যাপী শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

The post তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ