সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM

সরকারি উন্নয়নকাজ মানেই বিপুল অর্থের সংস্থান। সেই অর্থের প্রতিটি টাকার সঙ্গে জড়িয়ে থাকে জনগণের স্বার্থ। একটি ভবনের নির্মাণ, একটি সড়কের সংস্কার, একটি হাসপাতালের উন্নয়ন কিংবা সরকারি কার্যালয়ের আধুনিকায়ন সবকিছুর পেছনেই থাকে সরকারি বাজেট। আর সেই অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়ম, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। কিন্তু সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগকে ঘিরে সাম্প্রতিক সময়ে ওঠা অভিযোগগুলো সেই স্বচ্ছতার জায়গাতেই প্রশ্ন তুলেছে।
বিভাগটির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার কাজ পাইয়ে দেওয়া, কাজের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, বড় কাজকে ছোট প্যাকেজে ভাগ করা এবং কিছু ক্ষেত্রে কাজের বাস্তবায়ন ও বিল পরিশোধের মধ্যে অসঙ্গতি রাখা হয়েছে।
গতকাল দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছেন এক ঠিকাদারী প্রতিষ্ঠান।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ বণ্টনের ক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠানের প্রভাব বেড়েছে। সিরাজগঞ্জ গণপূর্তের বিভিন্ন উন্নয়নকাজ নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় কয়েকজন ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তি একই ধরনের অভিযোগ করেছেন। তাদের দাবি, কয়েকটি প্রতিষ্ঠান বারবার কাজ পাওয়ার সুযোগ পাচ্ছে। সরকারি নিয়মে একটি প্রতিষ্ঠান বারবার একাধিক কাজ পাওয়ার কথা নয়, তাই শুধু একই প্রতিষ্ঠানের নামে একাধিক কার্যাদেশ থাকলেই সেটা অনিয়মের মধ্য পরে। ‘দ্যা মাদার বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ঘিরে রয়েছে একাধিক অভিযোগ। অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটির যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও এর নামে একাধিক কাজ দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের টেন্ডার আইডি ৯৩২২৫৪-এর আওতায় প্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকার ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ নিয়েও অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, কাজটি কাগজে সম্পন্ন দেখানো হলেও বাস্তব বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। কোথাও আংশিক কাজ করে পুরো বিল উত্তোলনের অভিযোগও করা হয়েছে।
এছাড়া আদালত ভবনে অনার বোর্ড ও ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপন, সিরাজগঞ্জ সার্কিট হাউজের ভিআইপি কক্ষ আধুনিকায়ন, নার্সিং ইনস্টিটিউট এবং উপবিভাগীয় প্রকৌশলীর দপ্তরের রং করণসহ আরও কিছু কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের আরেকটি বড় অংশজুড়ে রয়েছে ‘এসএ এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানটি। অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটির নামে বড় অঙ্কের কয়েকটি কাজ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লাপাড়া টেক্সটাইল ইনস্টিটিউট ভবন নির্মাণ, বেলকুচি মডেল মসজিদ প্রকল্প, রায়গঞ্জের মসজিদের বাউন্ডারি ওয়ালসহ বিভিন্ন কাজের কথা বলা হচ্ছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কারাগারের বিভিন্ন কাজেও প্রতিষ্ঠানটির নাম এসেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগ রয়েছে প্রতিটি কাজে ছিলা না যথাযথ প্রতিযোগিতা। হয়নি প্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতা ও পূর্ব অভিজ্ঞতা যাচাই-বাছাই। কাজের মূল্যায়ন নিয়ে রয়েছে প্রশ্ন। এছাড়া কার্যাদেশ দেওয়ার পর মাঠপর্যায়ে কাজের মান যাচাই করা হয়নি। অভিযোগে আরো বলা হয় নির্বাহী প্রকৌশলীর পছন্দের ঠিকাদারাই কাজ পেয়ে যাচ্ছেন খুব সহজেই। কাজে ছিলো না কোনো প্রতিযোগিতাও। অভিযোগের সবচেয়ে গুরুতর অংশ হলো কিছু প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ থাকলেও প্রকৃত বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ অন্য কারো হাতে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদারী প্রতিষ্ঠানে মালিক বলেন, যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে অন্য ব্যক্তি কাজটি নিয়ন্ত্রণ করে, তাহলে সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক।
স্থানীয় কয়েকজন ঠিকাদারের অভিযোগ, বাইরে থেকে আসা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ফলে স্থানীয়ভাবে কাজের সুযোগ কমেছে।
এসব অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হাসানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তিনি ফোন রিসিভ করেননি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com
সূত্র: Janobani
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
