সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটক ‘পুতুলের বিয়ে’ মঞ্চস্থ করা হয়।
সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোকের ‘স্টুডিও থিয়েটার হলের’ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা শহরের এস এস রোডে সংগঠনটির কার্যালয়ে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, ছোট পরিসরের এই মঞ্চে দর্শক ও অভিনয়শিল্পীরা থাকবেন কাছাকাছি। ফলে নাটকের অভিনয় ও সংলাপ আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ এবং জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটক ‘পুতুলের বিয়ে’ মঞ্চস্থ করা হয়।
সূত্র: bdnews24.com
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
