শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে শ্যালো নৌকা থেকে বড়াল নদীতে পড়ে সজিব (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টায় শাহজাদপুর উপজেলার রাউতরা বাঁধ সংলগ্ন বিড়াল নদীতে। নিখোঁজের ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে নদীর তলদেশ থেকে তার দেহ উদ্ধার করে।
নিহত সজিব রাউতরা গ্রামের মোঃ মজিদ সরদারের ছেলে। নিহতের পিতা এবং ভাই জানান, আজ ভোর পৌনে ৬টায় সজিব রাউতরা সুইচ গেট এলাকা থেকে শ্যালো নৌকা যোগে বাঘাবাড়ি ঘাটে যাচ্ছিল। পথিমধ্যে শ্যালো নৌকা থেকে নদীর পানিতে মুখ ধোয়ার সময় নদীতে পড়ে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সজিবের কোন সন্ধান পায় না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদীতে খোঁজাখুঁজি করে। ৪০ মিনিট পর নিখোঁজ সজিবের দেহ বড়াল নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের কাছে জানা যায় সজিব বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত ছিল।
এই বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার পারভেজ হোসেন বলেন, ভোর সোয়া ৬টায় নিখোঁজের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে এসে সাড়ে ১১টায় বড়াল নদীতে অনুসন্ধান চালানো হয়। ১২টার কিছু পরে নিখোঁজ সজিবের দেহ উদ্ধার করা হয়।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
