শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM

নজরুল ইসলাম:সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদের জন্য পূর্বের কার্যকরী কমিটিকে পুনর্গঠন করে কমিটি করা হয়েছে। এতে মোঃ আনোয়ার হোসেনকে পুনরায় সভাপতি এবং মোঃ আনিছুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের হলরুমে পূর্বের কমিটির উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটি ও সদস্যদের নিয়ে সকলের সিদ্ধান্তে সমিতির এই নতুন কমিটির অনুমোদন হয়।
সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এস এম ফরিদ বলেন, ২০২২ সালের ১ নভেম্বর শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৩য় মেয়াদের নির্বাচনের পর মোঃ আনোয়ার হোসেন সভাপতির দায়িত্ব দেওয়া হয়।পরবর্তীতে আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান তাংলুকদারের পরিচালনায় কার্যকরী পরিষদের সদস্যদের নিয়ে সমিতির কার্যক্রম পরিচালিত হয়। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সমিতির কার্যক্রম অদ্যবধি পর্যন্ত পরিচালিত হচ্ছে।ইতোমধ্যে সমিতির ৪র্থ মেয়াদ শেষ হওয়ায় ৫ম মেয়াদের জন্য কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সমিতির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ কার্যকরী পরিষদের কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা ও পরামর্শ সভা করা হয়।আলোচনা শেষে বিগত কমিটির কার্যক্রম ও অভিজ্ঞতা বিবেচনায় সিলেকশনের মাধ্যমে পূর্বের কমিটিকে সামান্য পরিবর্তন ও পরিবর্ধন করে ৫ম মেয়াদের জন্য পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ অনুযায়ী ৪৫ সদস্যবিশিষ্ট একটি খসড়া কার্যকরী কমিটি প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।পূর্বের কমিটির বাতিল করে প্রস্তাবিত কমিটিতে শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি মোঃ আনোয়ার হোসেনকে পুনরায় সভাপতি এবং মোঃ আনিছুর রহমান তাংকে সাধারণ সম্পাদক করার বিষয়ে উপস্থিত সকলের মতামত চান। সভায় কোন দ্বিমত ও আপত্তি না থাকায় সর্বসম্মতিভাবে অভিজ্ঞতা ও পূর্বের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই তাদের পুনরায় দায়িত্ব দেওয়া হয়।এসময় উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অনুমোদনের পর সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা হিসেবে এস এম ফরিদ এবং সিনিয়র উপদেষ্টা হিসেবে গাজী হাফিজুর রহমান।
সমিতির উপদেষ্টা পরিষদ হলেন, প্রধান উপদেষ্টা—এস এম ফরিদ, সিনিয়র উপদেষ্টা—গাজী হাফিজুর রহমান।উপদেষ্টা—মাসুদ রানা ওয়াসিম, আঃ সালাম টুপা সরকার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মশিউর রহমান পলাশ ও মোঃ জাহাঙ্গীর আলম।সমিতির কার্যকরী পরিষদ:সভাপতি—মোঃ আনোয়ার হোসেন।সিনিয়র সহ-সভাপতি—হাজী ইসহাক আলী।সহ-সভাপতি—মোঃ মমতাজ আলী ও মোঃ আব্দুল মুন্নাফ।সাধারণ সম্পাদক—মোঃ আনিছুর রহমান তাং।সহ-সাধারণ সম্পাদক—মোঃ আরিফুল হক লিটন ও মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক—মোঃ মাহফুজ উর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক—মোঃ আকবর আলী, কোষাধ্যক্ষ—মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক—মোঃ দারুজ্জামান দারিজ, সহ-প্রচার সম্পাদক—মোঃ সাদেকুল ইসলাম ও মোঃ ওয়াসিম, দপ্তর সম্পাদক—মোঃ নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক—মোঃ আব্দুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক—মাও. আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক—মোঃ সেলিম রেজা, ক্রীড়া সম্পাদক—রুবেল আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক—মোঃ হাসেম আলী।বাকি কার্যকরী সদস্য হলেন, রাকিবুল ইসলাম মামুন, সদস্য মোঃ আব্দুল লতিফ, মোঃ আব্দুল হামিদ, জীবন কর্মকার, মোঃ মারুফ আহম্মেদ মানিক, মোঃ ফরিদুল ইসলাম, সরোয়ার হোসেন, এম শাহিন উদ্দিন সেখ, মোঃ মাসুদ রানা, মোঃ মজনু সেখ, মোঃ হযরত আলী, মোঃ শাহীন বাবু, মোঃ নাইম হোসেন, মোঃ দুলাল হোসেন, মোঃ জুয়েল রানা, মোঃ রুবেল কাইয়ুম, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আবু জাফর, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবু তালেব, মোঃ সহিদুল ইসলাম, মোঃ সবুজ তালুকদার, মোঃ ইউসুফ আলী, মোঃ জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম (বুড়া), শ্রী স্বপন কর্মকার।সভায় ব্যবসায়ী ও কমিটির মঙ্গল কামনা করে দোয়া করেন আব্দুল্লাহ আল মাহমুদ হাই স্কুল এন্ড কলেজের খতিব হাফেজ মাওলানা শফিউর রহমান শফি।সভার শেষে সমিতির উপদেষ্টা, কার্যকরী পরিষদ, ব্যবসায়ী ও এলাকার গুণিজন ব্যক্তিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
The post শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
