সিরাজগঞ্জের রায়গঞ্জে চোলাইমদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৫০ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির বসতবাড়ি থেকে পাঁচ লিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলো, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোহাম্মদ সোহেল রানার ছেলে মো. সেলিম রহমান (২৪) এবং লক্ষীকোল উত্তর ধামাইনগর গ্রামের মৃত মঙ্গল মাঝির ছেলে শ্রী নিরঞ্জন মাঝি (৬০)।পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিরঞ্জন মাঝির বসতবাড়ি থেকে পাঁচ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
পড়ুন : পদ্মা সেতুর টোলপ্লাজায় নাশকতার মামলা, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীসহ ৪ জন গ্রেফতার
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চলনবিলে আগামআলু চাষে ব্যস্ত কৃষকেরা
১৪ নভেম্বর, ২০২৬ এ ৬:২২ PM · Daily Nabochatona
ইশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিতে সিরাজগঞ্জে কবি ও কবিতা পরিষদের প্রস্তুতি সভা ও আবৃত্তি অনুষ্ঠিত
১৪ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে
১৪ নভেম্বর, ২০২৬ এ ৫:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
১৪ নভেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM · BD Bulletin
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর
১৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
১৪ নভেম্বর, ২০২৬ এ ২:০৮ PM · দৈনিক ইনকিলাব
