পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে
১৪ নভেম্বর, ২০২৬ এ ৫:৫৭ PM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় হঠাৎ করে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষও আক্রান্ত হচ্ছেন এ রোগে। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপও কমছে না। প্রতিদিনই জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন রোগীরা। হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গিয়াছে, গত অক্টোবর মাসে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৭ জন রোগী। অথচ চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। অর্থাৎ পুরো অক্টোবর মাসের তুলনায় নভেম্বরের প্রথমার্ধেই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ জন। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়াও বয়স্ক নারী-পুরুষ রয়েছেন। এতে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও হাম ছড়িয়ে পড়ার বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে হাম আক্রান্ত ৭ জনের মধ্যে ২ জন শিশু, ২ জন বয়স্ক পুরুষ ও ৩ জন নারী ছিলেন। অন্যদিকে চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে আক্রান্ত ১১ জনের মধ্যে ৩ জন শিশু, ৪ জন বয়স্ক পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। আক্রান্তদের বয়স ও লিঙ্গ ভিত্তিক এ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাম এখন শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই; বিভিন্ন বয়সী মানুষও আক্রান্ত হচ্ছেন।
এদিকে হাম পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গু নিয়েও বাড়ছে উদ্বেগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৭ জন। আর চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৪ জন। অর্থাৎ গত দেড় মাসে শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক রোগী।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে কেউ কেউ পরিবারের সদস্যদের সহায়তায় চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। জ্বর, শরীরে র্যাশ সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে অনেকেই ছুটছেন হাসপাতালে। ফলে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সময় মতো চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ সাব্বির খান বলেন, হাম ও ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাই কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, শরীরে র্যাশ, মাথা ব্যথা কিংবা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশুদের অসুস্থতার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মশার বংশ বিস্তার রোধে সবাই কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আক্রান্ত রোগীদের অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।
ছবি: ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন ও বিভিন্ন শয্যায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
The post পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
