শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

১৪ নভেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM

সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে গণপূর্ত ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পৌর প্রশাসক মো. শাহাদাত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাদাত হোসাইন বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চতুর্থ শিল্পবিপ্লব ও আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মমুখী কারিগরি শিক্ষা এবং দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্না, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক রাশেদ খান, জাতীয় জুটমিলের উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবু শামা মন্ডল,আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল বারী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলম, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাহিদ ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: BD Bulletin

সম্পর্কিত সংবাদ