শাহজাদপুর সংবাদ

ইশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিতে সিরাজগঞ্জে কবি ও কবিতা পরিষদের প্রস্তুতি সভা ও আবৃত্তি অনুষ্ঠিত

১৪ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : পাবনা জেলার ঈশ্বরদীতে অনুষ্ঠিতব্য ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’-এ অংশগ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রস্তুতি সভা ও মনোজ্ঞ কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ জেলা শহরের বিএ কলেজ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরিতে ‘কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জ’-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের আহ্বায়ক, কবি, লেখক ও সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের উপদেষ্টা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং জেলা বিএনপির সহসভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাহিত্যানুরাগী ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলমগীর হোসেন এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল।বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জের কবি-সাহিত্যিকদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের আয়োজন সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভাববিনিময়ের ক্ষেত্র আরও সমৃদ্ধ করবে।অনুষ্ঠানের একপর্যায়ে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার হুমায়ূন কবির, আফ্রিদি, শান্তা ইসলাম ও স্বপ্না খাতুনসহ অন্যান্য আবৃত্তিশিল্পীরা। তাঁদের প্রাণবন্ত আবৃত্তিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।এ সময় আরও উপস্থিত ছিলেন কবি আখি রাজিনাত মহল স্বপ্না, কবি আবু জাফর খান টিপু, কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ফরিদ, সদস্য নতুন শিরাজী, জেড আলম, হোসেন আলী ছোট্ট, মোতালেব, আবু হুরায়রাসহ সংগঠনের অন্যান্য সদস্য।প্রস্তুতি সভায় ঈশ্বরদীতে অনুষ্ঠিতব্য নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশগ্রহণ, কবি-সাহিত্যিকদের সমন্বয় এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সাহিত্যচর্চার প্রসার ও সিরাজগঞ্জের সাহিত্য-সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

The post ইশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিতে সিরাজগঞ্জে কবি ও কবিতা পরিষদের প্রস্তুতি সভা ও আবৃত্তি অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ