শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের চলনবিলে আগামআলু চাষে ব্যস্ত কৃষকেরা

১৪ নভেম্বর, ২০২৬ এ ৬:২২ PM

সিরাজগঞ্জের চলনবিলে আগামআলু চাষে ব্যস্ত কৃষকেরা

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশে অধিক লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বিলের পানি নেমে যাওয়ার পর উর্বর হয়ে ওঠা মাটিতে তাঁরা বিভিন্ন জাতের আলুর বীজ রোপণ করছেন। এলাকার হাটগুলোতে ব্যবসায়ীদের আনা মোকামি বীজ আলু কেনাবেচা হচ্ছে। কৃষকদের কাছে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে রোমানা আলু বীজের, যা প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঠিলাল ও সাইটা বীজ আলু প্রতি কেজি ২৬ থেকে ৩০ টাকায় কেনাবেচা হচ্ছে।সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উল্লাপাড়ায় ১ হাজার ৩৮ হেক্টর এবং তাড়াশে প্রায় ১৩০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উল্লাপাড়ায় এখন পর্যন্ত ৮৫ হেক্টর এবং তাড়াশে ৫ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদপুর ও সাতবিলা মাঠে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে আলু আবাদ করা হয়।উল্লাপাড়ার নাগরৌহা গ্রামের কৃষক আবদুল আলিম জানান, তিনি কিছুদিন আগে তিন বিঘা জমিতে আলু বীজ রোপণ করেছেন। ভালো ফলনের পাশাপাশি এবার ভালো দাম পাওয়ার আশাও করছেন তিনি। মোহনপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হাদিদুল ইসলাম জানান, কৃষকেরা কোল্ড স্টোরেজে রাখা বীজ এনে জমিতে লাগানো শুরু করেছেন। আলু ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, কৃষকেরা তাঁদের চাহিদা অনুযায়ী মোকামি বীজ আলু কিনছেন।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকেরা আলু চাষ শুরু করেছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের সঠিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার ও ভালো বীজ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, প্রতিবছর বর্ষার কারণে এলাকার জমিগুলো বেশ উর্বর হয়, ফলে আলুসহ অন্যান্য ফসলের ফলন ভালো হয়। কৃষকেরা আলু চাষের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হন।

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে কবরস্থানের জায়গার ভূতুরে পরিবেশে বসবাস করতেন হামিদা। পরে স্থানীয়রা ভিটা বাড়ির একটি পরিত্যক্ত ঘরে থাকতে দিয়েছেন। ভাঙা ঘরের উপরে নেই চাল, ভেতরে […]

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রস্তাবিত ও চলমান প্রকল্পের ওপর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ পাউবোর হলর“মে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। […]

রফিককুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে চরাঞ্চলে আবারও চিনা ধানের চাষে শুরু হয়েছে। বাজারে দাম ভালো থাকায় এ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, […]

সূত্র: Daily Nabochatona

সম্পর্কিত সংবাদ