শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে বিনা চাষে রসুনের আবাদ

২৪ নভেম্বর, ২০২৬ এ ৭:০৬ PM

সিরাজগঞ্জের তাড়াশে বিনা চাষে রসুনের আবাদ

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ : খাদ্য শস্য ভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ফসলি মাঠ থেকে পানি নেমে গেছে। সেই সঙ্গে শুরু হয়েছে বিনা চাষে রসুনের আবাদ। আর এ সময় নরম মাটিতে রসুনের বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষক। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন পরিবারের সদস্যরা। কৃষকেরা বলছেন, আমন ধান কাটা শেষে ওইসব জমিতে বিনা চাষে রসুনের বাম্পার ফলন হয়ে থাকে। এ কারণে তাঁরা রসুনের আবাদে ঝুঁকে পড়েছেন।সংশ্লিষ্টরা বলছেন, বিনা চাষে রসুনের আবাদ লাভজনক হওয়ায় প্রতিবছর উপজেলায় এ আবাদ বাড়ছে। এতে একদিকে কৃষকের খরচ কম হচ্ছে; অন্যদিকে সময়ও কম লাগছে। সাধারণত বিলের পানি কার্তিকের শেষের দিকে মাঠ থেকে নেমে যায়। অগ্রহায়ণের শুরুতে জমির নরম পলিমাটিতে হালচাষ ছাড়াই রসুন বীজ রোপণ করা হয়। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নের চর এলাকায় রসুন চাষ বেশি হয়ে থাকে।উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ৪৭৫ হেক্টর জমিতে রসুনের আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হালচাষ ছাড়া ২৭০হেক্টর জমিতে রসুনের বীজ লাগানো ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি জমি চাষের মাধ্যমে রসুনের বীজ রোপণ করা হবে।স্থানীয় কৃষকেরা জানান, এ বছর উপজেলার সগুনা ইউনিয়নের চর-কুশাবাড়ি, বিন্নাবাড়ি, চরহামকুড়িয়া, বিলনান্দ, কুন্দইল, মাগুড়াবিনোদ ইউনিয়নের শ্যামপুর, বিল হামকুড়িয়া, নাদোসৈয়দপুরসহ বিভিন্ন এলাকার কৃষিজমিতে বোনা আমন ধান কাটা শুরু হয়েছে দুই সপ্তাহ আগে। ওই সব জমিতে বিনা চাষে রসুনের বাম্পার ফলন হয়। এ কারণে কৃষকেরা রসুনের আবাদে ঝুঁকে পড়েছেন। মাগুরা ইউনিয়নের নাদোসৈয়দপুরে গ্রামের কৃষক রইচ উদ্দিন জানান, প্রতিবছরের মতো এবারও তিনি ২ বিঘা জমিতে বিনা চাষে রসুন লাগিয়েছেন। এতে খরচ কম আবার ফলনও ভালো হয়। তিনি আরও বলেন অনেক কৃষকই এখন রসুনের সঙ্গে সাথী ফসল হিসাবে বাঙ্গি ও তরমুজ চাষ করছেন। এতে রসুন-বাঙ্গি ও তরমুজ মিলে কৃষক লাভবান হচ্ছেন। উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, এবারও কার্তিক মাসের শেষে জমি থেকে পানি নেমে গেলে পলি জমা কাদা-মাটিতে বিনা চাষে সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপণ করা হচ্ছে। বিনাহালে রসুন উৎপাদন পদ্ধতি : কার্তিক মাসের শেষে বিল থেকে পানি নেমে গেলে পলি জমা কাদা মাটিতে বিনা হালে সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপন করা হয়। রোপন শেষে ধানের নাড়া(খড়) বিছিয়ে দেওয়া হয়। এর আগে জমিতে প্রতি বিঘা ২৫/৩০ কেজি টিএসপি, ২৫ কেজি পটাশ, ২০ কেজি জিপশাম ও ২ কেজি বোরন সার প্রয়োগ করা হয়। রোপনের ২৫/৩০ দিন পর বিঘা প্রতি ১৫/২০ কেজি ইউরিয়া সার দিয়ে পানি সেচ দেওয়া হয়। ৫০ দিন পর আবার দ্বিতীয় দফা ১২/১৫ কেজি ইউরিয়া সার প্রয়োগ করা হয়। রোপনের ৯৫/১০০ দিন পর ফাল্গুন মাসের ১৫ তারিখ থেকে চৈত্র মাস পুরো চলে রসুন উত্তোলনের কাজ। রসুন মাঠ থেকে তুলে এনে উঠোনে বা খোলায় চড়া রোদে শুকোনো হয়। তারপর কৃষক রসুন গাছ সমেত ঝুটি বা বিয়েনী বেঁধে ঘরে সংরক্ষন করেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, বিনা চাষে রসুন আবাদে লাভজনক হওয়ায় প্রতিবছর উপজেলায় রসুন আবাদ ক্রমে বাড়ছে। জমি চাষ করে রসুন লাগাতে সময় লাগে। কিন্তু এ পদ্ধতিতে জমি চাষ করতে হয় না, এতে কৃষকের বেঁচে যায় সময় ও খরচ।

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ দীর্ঘ ৬ বছর পর সিরাজগঞ্জ কওমি জুট মিল চালু হতে যাচ্ছে। তবে সেই জুট মিল আর থাকছে না নতুন নামে সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেড […]

সিরাজগঞ্জ প্রতিনিধি জমি লিখে না দেওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও নিহতের দ্বিতীয় স্ত্রী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের স্ত্রীকে ৩ মাস […]

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও সংষ্কার হয়নি সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন। ঝুঁকি নিয়ে এই ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর […]

সূত্র: Daily Nabochatona

সম্পর্কিত সংবাদ