সিরাজগঞ্জের চৌহালীতে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৬ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। মাঠে মাঠে এখন দোল খাচ্ছে সোনালি ধান। ধানের বাম্পার ফলন দেখে এলাকার কৃষকের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মত কৃষকেরা ধানের পরিচর্যা করায় চলতি বছরে উপজেলার ৭টি ইউনিয়নে রোপা আমন ধানের সন্তোষজনক ফলন হয়েছে।
গত বৃহস্পতিবার এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলাজুড়ে পুরোদমে এই ধান কাটা শুরু হয়। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ক্ষেতের পাকা ধান কেটে তা ঘরে তোলা এবং মাড়াইয়ের কাজে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে মোট লক্ষ্যমাত্রা ছিলো ৩ হাজার ৯৫ হেক্টর, যা অর্জন হয়েছে।
স্থানীয় জাত ২ হাজার ৯২৫ হেক্টর, উপশি ১৬৮ হেক্টর ও হাইব্রিড ২ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু উমারপুর ইউনিয়নে ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম খাষকাউলিয়া গ্রামের কৃষক মো. আব্দুল হাই জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের শীষ পুষ্ট হয়েছে এবং ফলনও বেশ ভালো পাওয়া গেছে।
উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো ফলন হয়েছে, ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ৭টি ইউনিয়নে ৩ হাজার ৯৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে।
অনুকূল আবহাওয়ার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক যাতে নির্বিঘ্নে ধান কাটা ও সংরক্ষণ করতে পারেন, সেজন্য কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাকের বাম্পার ফলন
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Alokito Bangladesh
রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় কিন্তু বই বিক্রিতে হতাশা
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাখিদের নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণে নিরলস পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী সিমান্তে ভারতীয় মদ,ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মানসম্মত খাবার ও সেবার প্রতিশ্রুতিতে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টের’ উদ্বোধন
৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
