রাজশাহী সিমান্তে ভারতীয় মদ,ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:০৫ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন প্রেমতলী, ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ১০৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ডিআর.এক্স-১০০ এমজি এবং ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
The post রাজশাহী সিমান্তে ভারতীয় মদ,ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৬ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাকের বাম্পার ফলন
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Alokito Bangladesh
রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় কিন্তু বই বিক্রিতে হতাশা
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাখিদের নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণে নিরলস পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মানসম্মত খাবার ও সেবার প্রতিশ্রুতিতে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টের’ উদ্বোধন
৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
