শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাকের বাম্পার ফলন

৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM

সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাকের বাম্পার ফলন

সিরাজগঞ্জের চরাঞ্চলসহ জেলার বিভিন্ন স্থানে আগাম শীতকালীন মুলার শাক (শাক মুলা) চাষে বাম্পার ফলন হয়েছে। খরচ কম, লাভ বেশি হওয়ায় এ শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা। বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যে অনেক কৃষকের আর্থিক স্বচ্ছলতাও ফিরেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চরাঞ্চলসহ জেলার বিভিন্ন স্থানে এবার প্রায় সাড়ে ৪৫০ হেক্টর জমিতে মুলার শাক চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় দেড় মাস আগে জেলার বিভিন্ন স্থানে হাইব্রিড জাতের এ শাকের চাষ শুরু করেন কৃষকেরা।

তবে উল্লাপাড়া, কামারখন্দ, রায়গঞ্জ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলায় আগাম শীতকালীন মুলার শাকের চাষ বেশি হয়েছে।

ইতিমধ্যে নতুন মুলার শাক স্থানীয় হাট-বাজারে উঠতে শুরু করেছে। পাইকারি ব্যবসায়ীরা এসব শাক কিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। স্থানীয় হাট-বাজারেও নতুন মুলার শাকের চাহিদা বেশি। বর্তমানে প্রতি মুঠো বা আঁটি মুলার শাক ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

স্থানীয় কৃষকেরা জানান, চরাঞ্চল, নদী-নালা, খাল-বিল ও বালুমাটিতে এ শাকের চাষ করা হয়। প্রতি বছরের মতো এবারও লাভজনক এ চাষে ঝুঁকেছেন কৃষকেরা। মুলার শাকের বাগান পরিচর্যায় নারীদের অংশগ্রহণ বেশি। ইতিমধ্যে এ শাক বিক্রি করে অনেক কৃষকের আর্থিক স্বচ্ছলতা ফিরেছে। শীত শুরু হতে না হতেই বাজারে এ শাকের কদর বাড়ছে।

মুলার শাক ভাজি, তরকারি ও ছোট চিংড়ি মাছের পিটুলিতে খেতে বেশ সুস্বাদু। এ কারণে স্থানীয় হাট-বাজারে এ শাকের চাহিদা ও কেনাকাটা দুটোই বেশি। এছাড়া বাগান থেকেও সরাসরি মুলার শাক বিক্রি করছেন কৃষকেরা। কম খরচে বেশি লাভ হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।

এরই মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বীর ভদ্রঘাট গ্রামের কৃষক রফিকুল ইসলাম এক বিঘার বেশি জমি লিজ নিয়ে মুলার শাক চাষ করেছেন। এ চাষে তার খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা। ইতিমধ্যে তিনি প্রায় ১০ হাজার টাকার শাক বিক্রি করেছেন। আরও প্রায় ২০ হাজার টাকার শাক বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রতি বছরের মতো এবারও কৃষকেরা আগাম শীতকালীন মুলার শাক চাষ করেছেন। হাইব্রিড জাতের এ শাকের বাম্পার ফলন হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে এবং অনেকের আর্থিক স্বচ্ছলতাও ফিরেছে।

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে চাঁদপুরে কর্মশালা

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ক্যাম্পাসে এনে সমঝোতা

ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু: মন্ত্রী

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতা সভা

১৮ দিনের সেলাই প্রশিক্ষণে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন ৩০ বেকার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ