সিরাজগঞ্জে মানসম্মত খাবার ও সেবার প্রতিশ্রুতিতে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টের’ উদ্বোধন
৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২৬ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ শহরে খাবারপ্রেমীদের জন্য নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্ট’। মানসম্মত খাবার, উন্নত সেবা ও গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর শহরের কাঠেরপুলের পশ্চিমে রহমতগঞ্জ বটতলা এলাকায় রেস্টুরেন্টটির উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নতুন ফুলবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক। এ সময় রেস্টুরেন্টটির উত্তরোত্তর সমৃদ্ধি, ব্যবসায়িক সফলতা এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
রেস্টুরেন্টটির কর্ণধার মোঃ মূসা মন্ডল বলেন, বর্তমান সময়ের গ্রাহকদের রুচি ও চাহিদার কথা বিবেচনায় রেখে মানসম্মত খাবার এবং উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই এ প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। গ্রাহকদের কাছে সুস্বাদু ও মানসম্পন্ন খাবার পৌঁছে দেওয়াই তাদের প্রধান অঙ্গীকার।
তিনি জানান, দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টে দেশীয় খাবারের পাশাপাশি বিদেশি, আরবীয়, থাই ও তাইওয়ানিজ খাবারের বিভিন্ন পদ পাওয়া যাবে। খাবারের বৈচিত্র্য ও স্বাদের সমন্বয়ে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা থাকবে। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পছন্দ অনুযায়ী খাবার পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে।তিনি আরও বলেন, শুধু রেস্টুরেন্টে খাবার পরিবেশন নয়, বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক আয়োজনেও খাবার সরবরাহের ব্যবস্থা থাকবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী এসব অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হবে। খাবারের গুণগত মান বজায় রাখা এবং সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সহসভাপতি মোঃ তোফাজ্জল হোসেন খান তোতা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, ফুলবাড়ীর মোঃ মুকুল হোসেন, মোঃ লিয়াকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ বটতলা এলাকায় অবস্থিত দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টে খাবারের অর্ডার ও যোগাযোগের জন্য নির্ধারিত নম্বরগুলো হলো— ০১৭৬৪-৫৬৬৯৬৯, ০১৭৮৭-০১৯৮৭৬, ০১৩১৭-৯২৪২৮০ ও ০১৩৩৯-৯১৮৪৫৫।নতুন এ রেস্টুরেন্টটি মানসম্মত খাবার ও আন্তরিক সেবার মাধ্যমে সিরাজগঞ্জের খাবার প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
The post সিরাজগঞ্জে মানসম্মত খাবার ও সেবার প্রতিশ্রুতিতে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টের’ উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৬ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাকের বাম্পার ফলন
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Alokito Bangladesh
রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় কিন্তু বই বিক্রিতে হতাশা
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাখিদের নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণে নিরলস পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী সিমান্তে ভারতীয় মদ,ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
