সিরাজগঞ্জের ইটভাটা মালিকের কবজায় মানিকগঞ্জের যুবকদের খেলার মাঠ! ১৫৫ শতাংশ জমি দখলের অভিযোগে ফুসে উঠেছে বায়রা ইউনিয়নবাসী
১৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৬ PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের রনি ব্রিকসের উত্তরের ১৫৫ শতাংশ ঐতিহ্যবাহী খেলার মাঠ এখন স্থানীয় যুবকদের জন্য এক অচীনপুর। আইনের সব ধরনের ব্যত্যয় ঘটিয়ে ও নিয়মনীতির তোয়াক্কা না করে মাঠটি দখল করে নিয়েছেন ‘রনি ব্রিকস’-এর মালিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা সালাউদ্দিন রনি। এলাকার যুবসমাজকে খেলাধুলা থেকে বঞ্চিত করে জমিটি কব্জা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত সালাউদ্দিন রনি মূলত সিরাজগঞ্জ জেলার নাগরিক। ভিনজেলার একজন নাগরিক হয়ে কীভাবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি ইউনিয়নের এত বড় সরকারি বা খাস জমি লিজ নিয়ে খেলার মাঠ গ্রাস করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ ইউনিয়নবাসী। তাদের মতে, এলাকায় এমনিতেই পর্যাপ্ত খেলার মাঠের তীব্র সংকট রয়েছে, যার ফলে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ার সুযোগ পাচ্ছে। মাঠটি দখল হয়ে যাওয়ায় ঘরে ঘরে মাদকের ভয়ংকর থাবা বিস্তার লাভ করছে এবং বায়রা ইউনিয়ন এখন মাদকের এক ভয়াবহত রূপের মুখোমুখি।এ বিষয়ে ‘রনি ব্রিকস’-এর ম্যানেজার আনিসুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, “এই জমিটি অতীতে এলাকার মান্নানসহ বেশ কয়েকজন লিজ নিয়েছিলেন। পরবর্তীতে তাদের নিকট থেকে কিনে নিয়ে আমরা এটি লিজ নিয়েছি।”তবে স্থানীয়দের সাফ কথা, এই অজুহাত সম্পূর্ণ ভুয়া ও অবৈধ। এলাকাবাসীর জোড় দাবি, অবিলম্বে এই বিতর্কিত ও অবৈধ লিজ বাতিল করতে হবে এবং যুবসমাজকে রক্ষা করতে দ্রুত ওই ১৫৫ শতাংশ জমি পুনরুদ্ধার করে স্থায়ী খেলার মাঠ হিসেবে গড়ে তুলতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।সালাউদ্দিন রনি বলেন,১৯৭৬ সালে ৫১ বছর পূর্বে লিজ নিয়েছি, তবে সরকার ডেমারেজ দিয়ে,নিজ বাতিল করলে, লীজের জমি থেকে সরে দাঁড়াবো। এদিকে জনরোষ ও চাঞ্চল্যকর এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জানিয়েছেন, “এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। রনি কোম্পানি যদি আইন অমান্য করে কোনো লিজ নিয়ে থাকে, তবে অবশ্যই সেই লিজ বাতিল করা হবে।”একই সুরে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুননাহার বলেন, “লিজ নিতে যদি আইন অমান্য করা হয়ে থাকে, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”ভিনজেলার এক প্রভাবশালী ইটভাটা মালিকের হাতে এলাকার যুবকদের খেলার মাঠ বন্দি থাকার এই ঘটনায় এখন পুরো সিংগাইর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে মাঠটি উদ্ধার করবে—এমনটাই এখন সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা।

https://sorejominbarta.com | Phone: +8801731808079 | Email: [email protected]
সূত্র: Sorejomin Barta
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/