সিরাজগঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:২১ PM

র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডারদের নেতৃত্বাধীন একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম মোছাঃ বেগম (৬৮)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।
র্যাব সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থানার দাথিয়া দিগর গ্রামে চেকপোস্ট বসানো হয়। পরে সেখানে হানিফ ফুড ভিলেজের সামনে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ওই নারীর হেফাজত থেকে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদক সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত বুপ্রেনরফিন ইনজেকশনগুলো মূলত নেশা হিসেবে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
এই ঘটনায় আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অর্থ পেতে শিক্ষকদের আর ভোগান্তিতে পড়তে হবে না : প্রধানমন্ত্রী
জয়পুরহাটে তফসিল ঘোষণার আগেই নির্বাচনী হাওয়া, মাঠে প্রার্থীরা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নেই কোনো আনুষ্ঠানিকতা, কড়া নিরাপত্তা
শেরপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার চেক বিতরণ
কুড়িগ্রাম বাস শ্রমিক ইউনিয়নের হাসান সভাপতি ও রাসেল সম্পাদক নির্বাচিত
সিরাজগঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
পঞ্চগড় হাসপাতালে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রীর
সূত্র: এইমাত্র
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
