শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ৫৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

২২ আগস্ট, ২০২৬ এ ৩:২১ PM

সিরাজগঞ্জে ৫৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত রয়েছে। ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা জেলা পুলিশের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে।

মোবাইল ফোনের মালিক হানিফ হোসাইন বাবু বলেন, আমার ফোন মার্চ মাসে নিজ গ্রাম রানীগ্রাম থেকে হারিয়ে গিয়েছিল। এরপর আমি সদর থানায় একটি জিডি করে রেখেছিলাম। আজকে জেলা পুলিশের কার্যালয় থেকে হারানো ফোনটি উদ্ধার করে পুলিশ দিয়েছে। আমি খুবই খুশি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারসহ জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ