ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ৫০০ মশারি বিতরণ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM

ছাম্মি আহমেদ আজমীর :
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ৫০০টি মশারি বিতরণ করেছে ব্র্যাক।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে ব্র্যাক কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান পরিচালনা ব্র্যাক মশারি হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃআমিনুল ইসলাম।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন,ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি আগাম সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। ব্র্যাকের এই উদ্যোগ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ আরও কার্যকর হবে। তিনি আরও বলেন,ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায় মশারি বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণ মানুষের কাছে সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য।ডেঙ্গু প্রতিরোধে শুধু মশারি বিতরণ নয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য। জেলা প্রশাসন, ব্র্যাক ও স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা এই কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শাহাদাত হুসেইন,সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মামুন খান, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক দাবি মো: তমিজ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী।
অনুষ্ঠানে এসময়ে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ৫০০ মশারি বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · প্রথম আলো
