সিরাজগঞ্জে বিদেশী পিস্তলসহ পিতা-পুত্র আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৯ PM

সিরাজগঞ্জে একটি বিদেশী পিস্তলসহ পিতা-পুত্রকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ।রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিকেলে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের মৃত দেলবার প্রাং এর ছেলে জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমাদের কাছে ৯৯৯ ফোন কল আসে। এতে জানতে পারি জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গোলা বর্ষনের ঘটনা ঘটেছে ।খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুইটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুইটি ইলেকট্রিক সক লাইট সহ দুই জনকে আটক করা হয়। আটকৃতরা সম্পর্কে পিতা ও পুত্র। তিনি জানান, আটকৃত বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।সেই সাথে এই ঘটনায় আমাদের তদন্ত চলমান রয়েছে। নতুন কোন তথ্য পেলে আমরা আপনাদের অবহিত করা হবে বলেও জানান তিনি।সংবাদ সন্মেলনে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, ওসি তদন্ত জহুল ইসলাম, মামলার বাদি এসআই আয়নুল হক সহ পুলিশের সদস্য সহ স্থানীয় গনমাধ্যম কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : পানিতে ডুবে মৃত্যুঝুঁকিতে শিশুরা: নেত্রকোনায় ৮ মাসে ৮২ প্রাণহানি
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · প্রথম আলো
